কুমিল্লা সদর আমতলী এলাকায় র্যাবের অভিযানে ১৯৫ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বুধবার (২৬ জুলাই) দিবাগত রাতে জেলার সদর উপজেলার আমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি মো: আব্দুল জলিল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা পশ্চিম বেহাকুর গ্রামের মৃত. আজিমুদ্দিনের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে র্যাব-১১ ও সিপিসি-২ এর একটি আভিধানিক দল জেলার সদর উপজেলার আমতলী এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৯৫ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে র্যাব সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২ এর কুমিল্লার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেট কারে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
আটককৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply