শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভালুকায় চালকের হাত-পা বেঁধে প্রাইভেটকার ছিনতাই

ভালুকা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৯৩ বার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থেকে চালকের হাত-পা বেঁধে একটি প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২৬ জুলাই রাতে মহাসড়কের ভালুকা অংশে এই ঘটনা ঘটে।

ছিনতাই হওয়া গাড়ির নাম্বার ঢাকা-মেট্রো গ-৩৯-৭২৮৭ এবং চালকের নাম মো: আনোয়ার হোসেন (৬৫)।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে ময়মনসিংহ যাওয়ার কথা বলে গাড়িটি ভাড়া নেয় ছিনতাইকারি চক্র। এরপর গাড়িটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মাঝামাঝি আসলে গাড়ির চালককের মুখে কসটেপ পেঁচিয়ে ও হাত-পা বেঁধে ফেলে। এরপর ভালুকাধ ও ত্রিশালের মাঝামাঝি এলাকায় তাকে ফেলে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী চক্র।

ছিনতাই হওয়া গাড়ির মালিক গোয়ালন্দ এলাকার বাসিন্দা লুতফর রায়হান (৪৮) এ বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য ভালুকা মডেল থানায় অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, ভালুকা থানা এলাকার ভিতরে ঘটনা ঘটে থাকলে অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories