সাভারের বংশী ও ধলেশ্বরী নদীতে অবাধে ময়লা আবর্জনা এবং বিভিন্ন কল কারখানার বর্জ ফেলে দূষণ ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে অবিলম্বে এগুলো বন্ধ করার জন্য সাভার পৌরসভা ও উপজেলা প্রশাসনকে এক মাসের আল্টিমেটাম দিয়ে গেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড.মনজুর আহমেদ চৌধুরী ।
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী সাভার উপজেলার হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্পনগরী ধলেশ্বরী নদীসহ সংযুক্ত খাল-বিল, জলাশয় ও জলাধারের দূষণের বাস্তব অবস্থা সরেজমিন পরিদর্শন শেষে উপজেলা পরিষদের হলরুমে সাভার উপজেলা নদী রক্ষা কমিটির সভায় যোগ দিয়ে তিনি এই হুশিয়ারী দেন। এছাড়া তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,এক সময়ের খরস্রোতা ধলেশ্বরী ও বংশী আজ দখলদারীদের কারনে মৃতপ্রায়, এই মৃত প্রায় নদীকে বাঁচাতে সাভার বাসীদের সজাগ হয়ে এই সকল দখল ও দূষনকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গনি, জাতীয় নদী কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা সাভার উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply