সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সাভারে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১১৯ বার

সাভারে গলায় ওড়না পেঁচানো আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) দুপুরে পৌরসভার জয়পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত কিশোরীর নাম সাথী আক্তার (১৭)। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বলরামপুর গ্রামের মৃত আব্দুল্লাহ জিয়াদের মেয়ে। সাভার পৌরসভার জয়পাড়ার এলাকার মেহেদী হাসানের বাড়ীতে ভাড়ায় বসবাস করেন নিহতের নানা এ্যাপোলো জমালী। নানার বাসায় প্রায় এক মাস আগে বেড়াতে আসে নিহত সাথী আক্তার।

নিহতের নানা ও এলাকাবাসী জানান, নিহতের ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভেঙে দেখি সাথীর গলায় ওড়না পেছানো অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলছে। পরে থানায় খবর দিলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান রাসেল জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত একটি ইউডি মামলা নথিভুক্ত করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories