শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

রাজনীতির একজন ভালো মানুষ চলে গেলেন : কাদের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৬৪ বার

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া কতটা ভালো মানুষ ছিলেন, কতটা জনপ্রিয় ছিলেন সেটা নতুন করে ব্যাখ্যা করে বলার দরকার নেই। একটি নির্বাচনী এলাকা থেকে পর পর সাতবার যিনি নির্বাচিত হন, তাঁর কত জনপ্রিয়তা ছিল এ থেকেই বোঝা যায় বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় ঈদগাহে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা শেষে আজ সোমবার এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, ‘ফজলে রাব্বী মিয়া অত্যন্ত বিনয়ী, নির্লোভ, সদালাপী, নিরহংকার, রাজনীতির একজন ভালো মানুষ, ভালো নেতা ছিলেন। তিনি ছিলেন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি অত্যন্ত অনুগত। তিনি চিরতরে চলে গেলেন। তাঁর যে মূল্যবোধ, আমরা তা ধারণ করব। ফজলে রাব্বী চলে গেলেন, রাজনীতির একজন ভালো মানুষ বিদায় নিলেন।’ জানাজা শেষে ডেপুটি স্পিকারের কফিনে প্রথমে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর নিজে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর আওয়ামী লীগের পক্ষে দলীয় নেতাদের নিয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে জাতীয় ঈদগাহে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা সম্পন্ন হয়। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি-সম্পাদক, মন্ত্রী পরিষদ সদস্য ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতা-কর্মী এবং সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories