শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স সমাপ্ত মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ বিমান চলাচল সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ অনুসন্ধানে বাংলাদেশ ও এয়ারএশিয়া রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত স্থানীয় সরকার নির্বাচনে একক ভাবে অংশ নেবে বিএনপি: রিজভী অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার আছে নিশ্চয়ই করব: দীনেশ ত্রিবেদী গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ পরীক্ষা স্থগিত

হালুয়াঘাটে জুয়েলারী ব্যবসায়ীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সমীর সরকার, হালুয়াঘাট
  • আপলোডের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১০২ বার

২৪ জুলাই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুয়েলারী ব্যবসায়ীগণ মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান করেন।
জানা যায়, গত ২০ জুলাই ভালুকায় প্রদীপ জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার দিন সন্ধ্যার পর একদল ডাকাত আগ্নেয়াস্ত্র সহ বিকট শব্দে ককটেল ফাটিয়ে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটায়। এসময় জুয়েলার্সের মালিক গুলিবদ্ধ হয় এবং ডাকাতরা স্বর্ণ অলংকার সহ দোকানর সমস্ত মালামাল লুন্ঠন করে দ্রুত পালিয়ে যায়। এছাড়াও বিগত দিনে ময়মনসিংহ শহরেও বেশ কয়েকটি জুয়েলারী দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানায় মানববন্ধনে অংশগ্রহণকারী বাংলাদেশ জুয়েলারী সমিতি হালুয়াঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ গন। তারা আরো জানায়, এ ধরণের ঘটনার সঠিক বিচার ও সুরক্ষা আমরা আজও পাইনি। বিগত দিনের ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় ডাকাতরা সম্ভাব্য সময় হিসেবে সন্ধ্যার পর সময়টাকেই বেছে নেয়। আমরা হালুয়াঘাট উপজেলার স্বর্ণের দোকান গুলোর নিরাপত্তা চাই। রবিবার সকালে হালুয়াঘাট মধ্য বাজারে আয়োজিত মানববন্ধনে উপজেলা বাজুস এর পক্ষ থেকে জুয়েলারী ব্যবসা নিরাপদে পরিচালনার লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও টহল পুলিশের দাবি জানায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories