বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

ঈশ্বরগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় ঝরে গেল দুই প্রাণ

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৮৬ বার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ট্রাকচালক অপরজন ব্রাক অফিসের প্রাইভেটকারচালক।গতকাল শনিবার দিবাগত গভীর রাতে ও আজ রবিবার ভোরে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া গ্রামের মো. সরকার উদ্দিনের ছেলে আব্দুল হাকিম (২৮) এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়ার জিগাতলা গ্রামের আব্দুল বারেকের ছেলে সাইফুল ইসলাম (৪২)।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুরে ট্রাক থামিয়ে চালক ভেতরে ঘুমাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে থেমে থাকা ট্রাকের চালক আব্দুল হাকিম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় সহকারী শাহিনকে (২২) আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে, আজ রবিবার ভোরে উপজেলার হারুয়া বাসস্ট্যান্ডে একটি ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, বাস জব্দ করা সম্ভব হলেও ট্রাক ও বাসচালক পালিয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories