শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স সমাপ্ত মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ বিমান চলাচল সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ অনুসন্ধানে বাংলাদেশ ও এয়ারএশিয়া রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত স্থানীয় সরকার নির্বাচনে একক ভাবে অংশ নেবে বিএনপি: রিজভী অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার আছে নিশ্চয়ই করব: দীনেশ ত্রিবেদী গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ পরীক্ষা স্থগিত

গাজীপুরে এসি বিষ্ফোরণে দুইজন নিহত

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৭৫ বার

গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় জেনারেটরের এসি কম্প্রেসার বিষ্ফোরণে দুই জন নিহত হয়েছে।
রোববার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জয়দেবপুর থানাধীন হোতাপাড়া এলাকায় এলিগ্যান্ট গার্মেন্টসে এঘটনা ঘটে।
নিহত সাগর ইসলাম (২৪) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কালিদাসপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। সে এলিগেন্ট গার্মেন্টসে এসি ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিল। অপরজন সোহেল ইসলাম (২৫) ফরিদপুর জেলার সদরপুর থানার নইরশি গ্রামের জয়নাল তালুকদারের ছেলে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক জানান, কারখানার জেনারেটর এর এসি কম্প্রেসার মেশিন বিকল ছিল। পরে এসির কম্প্রেসার মেশিনটি সাগর ও সোহেল মেরামতের কাজ করছিল। মেরামত শেষে কম্প্রেসার মেশিনটি চালু করার সাথে সাথেই সেটি বিকট শব্দে বিষ্ফোরণ হলে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, সাগর ও সোহেলের মরদেহ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। তাদের শরীর ও মুখ মন্ডল ঝলসে গিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories