শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স সমাপ্ত মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ বিমান চলাচল সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ অনুসন্ধানে বাংলাদেশ ও এয়ারএশিয়া রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত স্থানীয় সরকার নির্বাচনে একক ভাবে অংশ নেবে বিএনপি: রিজভী অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার আছে নিশ্চয়ই করব: দীনেশ ত্রিবেদী গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ পরীক্ষা স্থগিত

সংসদ নির্বাচন একটি কঠিন ও জটিল কর্মযজ্ঞ : সিইসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৬৩ বার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সংসদ নির্বাচন একটি কঠিন ও জটিল কর্মযজ্ঞ।  সবার আন্তরিকতা থাকলে এমন কঠিন ও জটিল কর্মযজ্ঞ অসাধ্য নয়।এ সময় তিনি সঠিক দায়িত্ব পালনে দোয়া চেয়ে বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের মতো এমন কঠিন ও জটিল কর্মযজ্ঞে সবার আন্তরিকতা প্রয়োজন। আমাদের সহকর্মীরাও বলেছেন যে, আল্লাহর রহমত ও দয়া যদি না থাকে আমাদের জন্য বিষয়টি কঠিন হবে। কাজেই আমাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, যেন আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে এবং আল্লাহর দিকে তাকিয়ে পালন করতে পারি।

রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে আলোচনার শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ সব কথা বলেন।বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজীর নেতৃত্বে ১২ সদস্য ইসির একটি প্রতিনিধি দল ইসির সংলাপে অংশ নেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এতে সভাপতিত্ব করেন। এ ছাড়া ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ অন্য চার কমিশনারও এ সংলাপে উপস্থিত ছিলেন।প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘অনেক সীমাবদ্ধতা আছে। সব অংশীজনের প্রতিশ্রুতি থাকতে হবে। কমিটমেন্ট থাকতে হবে যে-তারা নির্বাচনকে সহযোগিতাপূর্ণভাবে অনুষ্ঠানের সুযোগ করে দেবেন। নির্বাচন কালীন সরকারের ভূমিকাও হবে অনেক গুরুত্বপূর্ণ। যদিও বিষয়টি কেউ বলছে— নির্বাচনকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। নির্বাচনের সময় যে সরকার থাকবে, সে সরকার আমাদের সহায়তা করবে। সেটি সরকারের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ দায়িত্ব হবে।

সিইসি আরও বলেন, ‘কমিশন তার দায়িত্ব ও ক্ষমতা সংবিধান, আইন ও বিধির আলোকে প্রয়োগ করবে। আপনারা আমাদের যে দায়িত্বের কথা বলেছেন, সেগুলো আমরা প্রয়োগ করবে ইনশাআল্লাহ। আপনাদের লিখিত, মৌখিক মতামত পেয়েছি। এটি আমরা পরবর্তীতে অবশ্যই পর্যালোচনা ও বিবেচনা করব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories