কুমিল্লা দেবিদ্বারে দুটি ও চান্দিনায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনসহ চারজন নিহত হয়েছে। এর মধ্যে দেবিদ্বারে ৩ জন এবং চান্দিনায় একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ২ জন।
বৃহস্পতিবার (২১ জুলাই ) সকাল আনুমানিক ৯টা, ১১টা ও বিকেল আনুমানিক ৩টায় জেলার দেবিদ্ধার উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের ইষ্টগ্রাম এলাকায় ও ইউছুফপুর বাস-স্ট্যান্ড এলাকায় এবং ঢাকা-চট্রগাম মহাসড়কের চান্দিনা নাওতলা এলাকায় পৃথক তিনটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো: সেলিম (২২) ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার জাজিয়ারা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে, লক্ষন বর্মন একই উপজেলার কুটি গ্রামের শুবলচন্দ্র বর্মণ এর ছেলে।
আবদুর রশিদ (৮০) চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন, ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার বিটগড় গ্রামের আব্দুল মান্নার পুত্র মোঃ সাদেক (৪২), কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের যদুমিয়ার পুত্র ইউসুফ (৪০) এবং নীলফামারী সদর উপজেলার কচুকাটা গ্রামের মোস্তফা কামালের ছেলে বিপ্লব মিয়া (২২)।
পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টায় দেবিদ্বার উপজেলার ইষ্টগ্রাম এলাকায় সিলেটগামী একটি পিকআপ ভ্যান সিএনজি চালিত একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাতে থাকা ৪জনের মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হন ও তিনজন গুরতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সিএনজি ও পিকআপ ভ্যান চালক পালিয়ে যায়।
অপরদিকে একই উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের ইউছুফপুর বাসস্ট্যান্ডে একটি খালি ট্রাক দাড়িয়ে ট্রাক চালক অপর একজন ট্রাক চালকের সাথে কথা বলতে যান। এসময় সিলেটগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিলে ট্রাকের দুটি চাকা খুলে ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাকের সামনে বসা ট্রাকের হেলপার মারাত্মক আহত হন। গুরতর আহতবস্থায় উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামাল উদ্দিন জানান, পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন এবং দূর্ঘটনায় কবলিত ট্রাক, বাস, পিকআপ ভ্যান ও সিএনজি আমাদের হেফাজতে আছে। এ দুটি দুর্ঘটনায় মিরপুর হাইওয়ে পুলিশ বাদী হয়ে দেবীদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
অপর দিকে কুমিল্লা চান্দিনা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নাওতলা এলাকায় দ্রুতগামী যাত্রীবাহী যাত্রীবাহী বাস চাপায় আব্দুর রশিদ নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায় , বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে দাউদকান্দির বানিয়াপাড়া দরবার শরীফে যাওয়ার পথে ঢাকাগামী অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন-চার্জ উপ-পরিদর্শক (এস.আই) প্রেমধন মজুমদার জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ফাড়িতে নিয়ে আসে আনুষ্ঠানিক কার্যক্রম শেষে নিহতের পরিবারের নিকট নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply