মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

সারাবিশ্বে দুর্ভিক্ষের আভাস ঝুঁকিতে ৪ কোটি ১০ লাখ মানুষ

আর্ন্তজাতিক ডেক্স
  • আপলোডের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১০৮ বার

সারা বিশ্বে ৪ কোটি ১০ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) হুঁশিয়ারি দিয়েছে। খবর আল জাজিরা’র।

খবরে বলা হয়, মূল্য বেড়ে যাওয়ায় খাদ্য নিরাপত্তার ওপর বর্তমান চাপের কারণে এই দুর্ভিক্ষ দেখা দিতে পারে। ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক ডেভিড বিয়াসলি বলেন, আরও পাঁচ লাখের মতো মানুষ দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মধ্যে বসবাস করছেন। আমাদের কাছে এখন চারটি দেশ আছে, যেখানে দুর্ভিক্ষের মতো অবস্থা রয়েছে। ইতিমধ্যে চার কোটি ১০ লাখ লোক দুর্ভিক্ষের দরজায় কড়া নাড়ছে।

স্বেচ্ছা অনুদানে পরিচালিত ডব্লিউএফপি বলছে, ৪৩টি দেশের ঝুঁকিপূর্ণদের কাছে পৌঁছাতে এখন ৬০০ কোটি মার্কিন ডলার লাগবে। আমাদের প্রচুর তহবিল দরকার। এখন এসব তহবিল না আসলে ঝুঁকি কমানো যাবে না।
গত কয়েক দশক ধরে কমতে থাকার পর ২০১৬ সালের পর ফের বাড়তে শুরু করেছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। মূলত সংঘাত ও জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে। ২০১৯ সালে দুই কোটি ৭০ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে ছিলেন। কিন্তু পরের বছর থেকে শুরু হওয়া করোনা মহামারিতে সেই সংখ্যা বাড়িয়ে দিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories