শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ৫ শ্রমিকের

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৭৯ বার

রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে একটি মিক্সার মেশিন ও শ্রমিকবাহী ভটভটির সংঘর্ষ  ভটভটিতে থাকা পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাঠামদরস্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সবার বাড়ি কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামে বলে জানা গেছে। তারা সবাই নির্মাণশ্রমিক।

নিহতরা হলেন- সুজন মৃধা, অমৃত বিশ্বাস, প্রতি দাস, হিরামন বিশ্বাস ও রাজ্জাক বিশ্বাস। তাদের বাড়ি উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া গ্রামে। জানা গেছে, ৯টার দিকে একটি নির্মাণাধীন ভবনের ঢালাইয়ের কাজ শেষে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন তারা।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ আলম বলেন, ওই ভটভটিতে ১৪ জনের মতো ছিলেন। তারা সবাই শ্রমিক। ভটভটি রেললাইন পার হচ্ছিল। সে সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিয়ে চলে যায়। ভটভটি ছিটকে পাশের খাদে পড়ে। এ সময় পাঁচ জন মারা যান। আর আহত হন আরও চার জন। পরে আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি আবুল কালাম আজাদ দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও উদ্ধার কাজ চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories