শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স সমাপ্ত মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ বিমান চলাচল সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ অনুসন্ধানে বাংলাদেশ ও এয়ারএশিয়া রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত স্থানীয় সরকার নির্বাচনে একক ভাবে অংশ নেবে বিএনপি: রিজভী অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার আছে নিশ্চয়ই করব: দীনেশ ত্রিবেদী গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ পরীক্ষা স্থগিত

ফখরুল-রিজভীর বিরুদ্ধে পল্টন থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৮১ বার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজনের বিরুদ্ধে পল্টন থানায় মামলার আবেদন করেছেন এক আওয়ামী লীগ নেতা। জানা যায়, প্রধানমন্ত্রীকে নিয়ে ‘অশালীন ও উসকানিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে ওই অভিযোগ করেন। মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পল্টন থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আমরা অভিযোগ রেখেছি। সিনিয়রদের সঙ্গে কথা বলে এবং তাদের নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের উত্তরে ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হলে তা ডিজিটাল নিরাপত্তা আইনে হবে।

রিয়াজ উদ্দিনের অভিযোগনামায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল সিকদার, যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রবিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ। 

তাদের বিরুদ্ধে অভিযোগ, ১৬ ও ১৭ জুলাই প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে তারা ‘প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন এবং রাষ্ট্রবিরোধী উসকানিমূলক’ বক্তব্য দেন।

রিয়াজ উদ্দিন আরও অভিযোগ করে বলেন, তা ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীকে উদ্দেশ্যে করেও তারা ‘মানহানিকর বক্তব্য’ দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories