বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বলিউড নায়িকারা মিথ্যাবাদী : মল্লিকা শেরাওয়াত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৬৯ বার

অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। বলিউডের পাশাপাশি জ্যাকি চ্যানের সঙ্গে ‘দ্য মিথ’ সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়ে বলিউড অভিনেত্রীদের মিথ্যাবাদী বলেছেন তিনি।‘দ্য মিথ’ সিনেমার অডিশনের সময়ের স্মৃতিচারণা করে মল্লিকা শেরাওয়াত বলেন, ‘আমি অডিশন দিয়ে সিনেমায় সুযোগ পেয়েছিলাম। বলতে খুব গর্ব বোধ করি, বলিউডের প্রতিটি অভিনেত্রী অডিশন দিয়েছিলেন। তাই যে সব অভিনেত্রীরা বলেছিলেন, তারা কখনো কোনো অডিশন দেননি, সবাই মিথ্যে বলেছে। আমি তাদের অডিশন দেখেছি। জ্যাকি আমাকে তাদের অডিশন টেপ দেখিয়েছে।

বর্তমানে ‘আর/আরকে’ সিনেমার প্রচারে ব্যস্ত মল্লিকা শেরাওয়াত। সিনেমাটিতে আরও অভিনয় করছেন— রজত কাপুর, কুবরা সাইত, রণবীর শোরে, মনু ঋষি চাড্ডা, চন্দ্রচূর রাই, অভিজিৎ দেশপান্ডে, অভিষেক শর্মা, গ্রেস গিরধর, এবং বৈশালী মালহারা। আগামী ২২ জুলাই ‘আর/আরকে’ সিনেমাটি মুক্তি পাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories