বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী স্বামীর মৃত্যুতে দীপু মনির ৪ দিনের প্যারোলে মুক্তির আবেদন রাজনীতিতে যাদের অনন্য অবদান ছিল, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল : নজরুল ইসলাম খান নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান, ১ লাখ টাকা জরিমানা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে না খেলার আক্ষেপ নেই শরিফুলের সৌদিতে ট্যাংকারের ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি

আমরা বিএনপির জন্য ওয়েট করব : সিইসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৪০ বার

নির্বাচন কমিশন এখন পর্যন্ত দুই দফায় বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে আলোচনার জন্য। কিন্তু কোনোবারই ইসির ডাকে সাড়া দেয়নি দলটি। তবু অপেক্ষায় থাকবে সাংবিধানিক এই সংস্থা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এমনটাই জানিয়েছেন। আজ বুধবার গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা বিএনপির জন্য ওয়েট করব।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলমান সংলাপের আজ চতুর্থ দিন। এতে বেলা ৩টায় অংশ নেওয়ার কথা ছিল বৃহত্তর রাজনৈতিক গোষ্ঠী বিএনপির। কিন্তু দলটি শুরু থেকে তা প্রত্যাখ্যান করে আসছে। বিএনপির একটাই কথা, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। আর সংলাপ তো প্রশ্নই আসে না। গণতন্ত্রী পার্টির সংলাপ শেষে সাংবাদিকেরা জানতে চাইলে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইসির প্রতি অনাস্থা আছে বা নাই, দুটোই। আপনারা তো পেপারেই দেখেছেন একটা দলের হয়তো অনাস্থা আছে। আবার আমাদের সঙ্গে যাঁরা বসছেন, তাঁদের প্রত্যেকের আমাদের (ইসি) প্রতি আস্থা আছে।’ চলমান সংলাপ প্রসঙ্গে সিইসি আরও বলেন, ‘সব দলই ইতিবাচক। সবাই ঐক্যের কথা বলছেন। ঐক্য হতেও পারে, না-ও হতে পারে। আমাদের প্রয়াস অব্যাহত রাখব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories