বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী স্বামীর মৃত্যুতে দীপু মনির ৪ দিনের প্যারোলে মুক্তির আবেদন রাজনীতিতে যাদের অনন্য অবদান ছিল, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল : নজরুল ইসলাম খান নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান, ১ লাখ টাকা জরিমানা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে না খেলার আক্ষেপ নেই শরিফুলের সৌদিতে ট্যাংকারের ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি

টঙ্গীর তুরাগ নদে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১১৯ বার

টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে গিয়ে তানজিল আহমেদ (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে স্থানীয় নদীবন্দর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত তানজিল জামালপুর জেলার বকশিগঞ্জ থানার বাট্রাজোর গ্রামের মনজুরুল ইসলামের ছেলে। সে পরিবারের সাথে মিরাশপাড়া আঙ্গুরীরটেক এলাকার আঙ্গুর মিয়ার বাড়ির ভাড়া বাসায় বসবাস করতো।
টঙ্গী পূর্ব থানার সহকারি উপ পরিদর্শক যোবায়ের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ৩-৪ জন সহপাঠীসহ তানজিল গোসল করার জন্য তুরাগ নদে যায়। এসময় নদীর পানিতে গোসল ও সাতারকাটার একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে অন্য সহপাঠীদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে না পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় তানজিলকে মৃত অবস্থায় উদ্ধারপূর্বক নিহতের লাশ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
টঙ্গী নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories