বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতার দৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গাজীপুর মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুল হাসান মিরন এর নেতৃত্ব টঙ্গীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে স্থানীয় স্টেশন রোড এলাকা থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মধুমিতা রোডে গিয়ে সমাপ্ত হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, পুবাইল থানা ছাত্রদলের আহবায়ক রাজিব মিয়া, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মামুন, টংগী পশ্চিম থানা ছাত্রদলের সদস্য সচিব আরেফিন সিদ্দিক বুলবুল, টংগী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব কাউছার হোসেন, যুগ্ন আহবায়ক মেহেদি হাসান আরিফ, গাজীপুর মহানগর ছাত্রদল সহ-সভাপতি সেলিম হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাবু, পারভেজ মারুফ, সহ সাধারন সম্পাদক রমজান হোসেন, ছাত্রদল নেতা রাকিব, পলাশ, জেনিস, মিথুন, জাহাঙ্গীর, নাঈম, রাসেদ, রায়হান ঢালিসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট এর নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply