সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

টঙ্গীতে নারীকে গলা কেটে হত্যা এবং স্বর্ণালংকার লুট

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৯৯ বার

গাজীপুরের টঙ্গীতে নারগিস আক্তার পারভীন (৪০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ সময় তার বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় তারা। সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে স্থানীয় টঙ্গীবাজার এলাকার মুন্সীপাড়া রোডে এ ঘটনা ঘটে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত পারভীন পাবনা জেলার ঈশ্বরদী থানার চর মীরকামারী গ্রামের আব্দুল খালেক মিয়ার মেয়ে।
নিহতের স্বামী নায়েব আলী খান জানান, তারা স্বামী-স্ত্রী ওই এলাকার আ: কাদির মিয়ার বাড়ির ছষ্ঠ তলার ৬০২ নম্বর বাসায় ভাড়া থাকেন। তিনি আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি পোশাক কারখানায় চাকুরী করেন। প্রতিদিনের ন্যায় সোমবার সকাল সোয়া ৬টায় তিনি তার কর্মস্থলে চলে যান। বিকাল ৫টার দিকে মেয়ে বাসায় ফোন করলে তার মা ফোন রিসিভ না করায় বিষয়টি তাকে জানায়। পরে তিনি নিজে একাধিক বার চেষ্টা করার পরও ফোন রিসিভ না করায় মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচিত ব্যক্তি শিমুর বাবাকে বাসায় গিয়ে খবর জানতে বলেন। পরে শিমুর মা বাসায় গিয়ে রক্তাক্ত অবস্থায় নারগিসকে পড়ে থাকতে দেখে আমাকে দ্রুত বাসায় আসতে বলেন। সন্ধ্যা ৬টার দিকে এক বন্ধুকে সাথে নিয়ে বাসায় এসে দেখি নারগিস রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। বাসার সব কিছু এলোমেলো।
তিনি আরও জানান, তার বাসায় থাকা নগদ ১লাখ টাকা ও স্বর্ণের চেইন, গলার হার, কানের দুলসহ প্রায় ৩ ভরি স্বর্নালংকার লুটে নেয় দূর্বৃত্তরা।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিআইডি ক্রাইম সিন ও পিবিআইকে খবর দেয়া হয়েছে। আলামত সংগ্রহের কাজ চলছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories