বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী স্বামীর মৃত্যুতে দীপু মনির ৪ দিনের প্যারোলে মুক্তির আবেদন রাজনীতিতে যাদের অনন্য অবদান ছিল, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল : নজরুল ইসলাম খান নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান, ১ লাখ টাকা জরিমানা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে না খেলার আক্ষেপ নেই শরিফুলের সৌদিতে ট্যাংকারের ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি

সুস্মিতা-ললিতের যুগল মুহূর্তের ‘মহাকাব্যিক পরিণতি’ ঘটালেন তন্ময় !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৮৬ বার

নীল কম্বল গায়ে ললিত মোদী আরামকেদারায় শুয়ে। পাশে দাঁড়ানো সুস্মিতা সেনের ঘাড়ে হাত দিয়ে তাঁকে কাছে টেনে নিচ্ছেন। সাদা পোশাকে সুস্মিতাও ঝুঁকে এসেছেন প্রেমিকের দিকে। পরস্পরের দিকে চেয়ে হাসছেন যুগল। সেই নীল-সাদা ছবিটি ভাইরাল হয়েছে তিন দিন হল।প্রাক্তন আইপিএল কর্তা আর প্রাক্তন বিশ্বসুন্দরী যে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সে কথা গত ১৪ জুলাই ঘোষণা করেছিলেন তাঁরা। সঙ্গে দিয়েছিলেন একগুচ্ছ ছবি, যার মধ্যে এই নীল-সাদা আভার মোলায়েম ছবিটিও ছিল। সেই ছবি অন্য মোড় নিল রবিবার সকালে। যখন কৌতুকশিল্পী তন্ময় ভট্ট অনুরূপ আর একটি ছবি তৈরি করে পোস্ট করলেন।

সে ছবিতে ললিতের জায়গায় নীল কম্বল জড়ানো তন্ময়। কাছে টেনে নিচ্ছেন বন্ধু নাভিদ মনক্কোদনকে। তন্ময়ের হাত মনক্কোদনের মাথায়। একই ফ্রেম। একই রসায়ন। আশ্চর্য সেই ছবি ঘিরে শোরগোল পড়ল ফের। কী বলতে চাইছেন দুই বন্ধু?তন্ময় লিখেছেন, ‘নতুন সূচনা। নতুন জীবন। উড়ছি যেন। ভালবাসি মানেই বিয়ে করব এমন কথা নেই। তবুও ঈশ্বরের কৃপায় এটা সম্ভব হল। আমি শুধু ঘোষণা করছি যে আমরা ফ্ল্যাটমেট।’ এমন সরল স্বীকারোক্তির মধ্যে দিয়ে ফের সবার মন জয় করে নিলেন তন্ময়। সেই সঙ্গে সুস্মিতা-ললিতের প্রেম নিয়ে রসিকতার সুযোগটাও ছাড়লেন না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories