বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী স্বামীর মৃত্যুতে দীপু মনির ৪ দিনের প্যারোলে মুক্তির আবেদন রাজনীতিতে যাদের অনন্য অবদান ছিল, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল : নজরুল ইসলাম খান নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান, ১ লাখ টাকা জরিমানা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে না খেলার আক্ষেপ নেই শরিফুলের সৌদিতে ট্যাংকারের ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি

পরীক্ষার হলে কথা বললেই ব্যবস্থা : পিএসসি চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৮৩ বার

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে যেকোনো নিয়োগ পরীক্ষার সময় প্রার্থীরা কথা বলাবলি ও দেখাদেখি করলেই নেওয়া হবে ব্যবস্থা। ওই প্রার্থীদের পিএসসির পরবর্তী পরীক্ষাতেও অবাঞ্ছিত করা হবে। আজ রোববার দুপুরে এক সভায় এসব কথা বলেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন। ২৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা সামনে রেখে এ সভাটি আয়োজন করা হয়। পিএসসির সদস্য, পরীক্ষা নিয়ন্ত্রক, ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন কেন্দ্রের প্রধানেরা সভায় উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ‘আমরা একটি আদর্শ পরীক্ষাব্যবস্থা দাঁড় করাতে চাচ্ছি। যেখানে পরীক্ষার্থীরা নিজে থেকেই অসদুপায় অবলম্বন করা থেকে বিরত থাকবে। পরীক্ষার হলে কথা বললে, দেখাদেখি করলে ব্যবস্থা নেওয়া হবে। অনৈতিক কাজের জন্য আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তাঁদের দেওয়া হবে। সভায় উপস্থিত পিএসসির একজন সদস্য জানান, পরীক্ষার হলে প্রার্থীদের কথা বলাবলি এবং দেখাদেখি বন্ধে এখন থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা থেকেই এই কঠোর অবস্থানে যাবে পিএসসি।গত বছর ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের ২০ জানুয়ারি এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ প্রার্থী। ২৪ জুলাই থেকে এই প্রার্থীদের লিখিত পরীক্ষা শুরু হবে। রাজধানীর ৮টি ও সারা দেশের বিভাগীয় শহরের ৭টি, মোট ১৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories