গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র প্রাথী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ২১ জুন (সোমবার) রাতে রিটার্নিং কর্মকর্তা ফারিজা নূর ও মোহাম্মদ ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন। সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া, বক্তারপুর, জাঙ্গালিা, বাহাদুরসাদী, জামালপুর এবং মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই ছয় ইউনিয়নের মধ্যে তুমুলিয়া এবং মোক্তারপুরে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।এই দুই ইউনিয়নে মেম্বারদের ভোটগ্রহণ হয়। ভোট গণনার পর রাতে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা। কালীগঞ্জের ৬ টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা- বক্তারপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান আকন্দ ফারুক (নৌকা) ১৩ হাজার ১২১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী মাহবুব হাসান (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ৮৫৮ ভোট। বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদ (নৌকা) ১২ হাজার ৪৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টি মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার (গোলাপ ফুল) পেয়েছেন ৮৮৩ ভোট। জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন (নৌকা) ৭ হাজার ৯৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল জলিল (মোটর সাইকেল) পেয়েছেন ৬ হাজার ২৩৪ ভোট। জামালপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী মো.খাইরুল আলম (মোটর সাইকেল প্রতিকে) ৮ হাজার ৬২১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান খাঁন ফারুক মাস্টার (নৌকা) পেয়েছেন ৬ হাজার ৪৯৬ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তুমুলিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবু বকর মিঞা (বাক্কু) ও মোক্তারপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।
Leave a Reply