বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

গাসিক মেয়র এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম এর ক্লান্তিহীন পরিশ্রমের ফসল

মৃণাল চোধুরী সৈকত
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১৪৩ বার

একনেকের সভায় গাজীপুর সিটি এবং আশপাশের এলাকার উন্নয়নে প্রায় ৮০০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে মন্ত্রী পরিষদ।এছাড়া আরও কয়েক হাজার কোটি টাকা এ প্রকল্পের সাথে যুক্ত হবে। সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং গাজীপুরের যানজট নিরসনে টার্মিনাল নির্মাণের জন্য।

এছাড়াও গাজীপুর চৌরাস্তা বাইপাস থেকে বোলতা ছয় লেনের রাস্তা, কালিয়াকৈর উপজেলা থেকে গাজীপুর সদর উপজেলা, শ্রীপুর উপজেলা কালীগঞ্জ উপজেলার সংযোগ রাস্তা ( প্রায় ৪৮ কিলোমিটার) নির্মাণের জন্য এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

আজ মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি ভবনে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার ডিজিটাল উন্নয়নের মহা-নায়ক এবং রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে রাত-দিন নগর উন্নয়নে অত্যন্ত পরিশ্রমী মেয়র এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়গণ এসময় উপস্থিত ছিলেন।

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত গাজীপুরের উন্নয়নে এত বড় অর্জন এটাই প্রথম । একনেকের সভায় ৮০০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন হওয়ার পর এমন মন্তব্য করেছেন গাজীপুর মহানগরের সচেতন মহল। তারা বলেন, শুধু গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য নয়, গাজীপুর জেলার জন্য যা করলেন মেয়র এ্যাড মোঃ জাহাঙ্গীর আলম, তা দেশ স্বাধীনের পর কেউ করেনি বা কারো কাছে কখনো আশা করা যায়নি । গাজীপুরে মেয়র জাহাঙ্গীর আলম উন্নয়নের মাইল ফলক বটে । এ অর্জন শুধু গাজীপুর সিটি বা মমহানগরবাসীর জন্য নয়, পুরো গাজীপুরবাসীর জন্য ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories