সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

লকডাউনে গাজীপুর মহাসড়কে বসেছে তল্লাশি চৌকি

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১১৩ বার

রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে সরকার ঘোষিত সাত জেলায় লকডাউন শুরু হয়েছে। লকডাউনের মধ্যে গাজীপুর জেলাও আছে। ফলে গাজীপুরের ওপর দিয়ে উত্তরবঙ্গসহ কয়েকটি অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন আছে।

মঙ্গলবার সকাল থেকে লকডাউন কার্যকর রাখতে পুলিশও মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়েছে। গণপরিবহন থেকে শুরু করে কোনো যানবাহনই চলাচল করতে দেয়া হচ্ছে না। যানবাহন না পেয়ে অফিসগামী মানুষ দুর্ভোগে পড়েছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় হাইওয়ে ও থানা–পুলিশ আলাদাভাবে চেকপোস্ট বসিয়ে যানবাহনের গতিরোধ করছে। যানবাহনগুলো পুলিশ ঘুরিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও বিভিন্ন স্থান থেকে যানবাহন ফিরিয়ে দেয়া হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন কর্মস্থানে যাওয়া মানুষ। পরে বাস থেকে নেমে কেউ হেঁটে কেউবা রিকশায় উঠে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

সালনা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. গোলাম ফারুক বলেছেন, কঠোর লকডাউন বাস্তবায়ন করতে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories