বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী স্বামীর মৃত্যুতে দীপু মনির ৪ দিনের প্যারোলে মুক্তির আবেদন রাজনীতিতে যাদের অনন্য অবদান ছিল, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল : নজরুল ইসলাম খান নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান, ১ লাখ টাকা জরিমানা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে না খেলার আক্ষেপ নেই শরিফুলের সৌদিতে ট্যাংকারের ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি

কাঁদলেন বর্ষা: ভালো জিনিসের কেন মানুষ প্রশংসা করতে পারে না

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৬০ বার

ঈদুল আজহা উপলক্ষে দেশের ১১৫ সিনেমা হলে মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’। ১০০ কোটি টাকা বাজেটের এই সিনেমায় অনন্তের নায়িকা হিসেবে আছেন বর্ষা।মুক্তির দিন থেকেই ‘দিন: দ্য ডে’ নিয়ে দেখা গেছে দর্শক আগ্রহ। প্রায় প্রতিটি শো তে ঝুলছে হাউজফুল বোর্ড। একদিকে দীর্ঘদিন পর দেশের হলে অনন্ত-বর্ষার ছবি, তার উপর সিনেমাটির বাজেট প্রায় শতকোটি টাকা। তাই  সিনেমাটি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা, তবে শো এর টিকিত না পেয়ে ক্ষোভও ঝারছেন কেউ কেউ।

এদিকে দর্শক প্রতিক্রিয়া দেখতে এক হল থেকে অন্য হলে ঘুরে বেড়াচ্ছেন অনন্ত-বর্ষা। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মধুমিতা সিনেমা হলে দর্শকদের সাথে বসে ছবি দেখতে এসে অনন্ত অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণিত ভাবে কিছু মিডিয়া ‘দিন: দ্য ডে’ নামে অপপ্রচার চালাচ্ছে। যা বাংলা সিনেমার জন্য মোটের মঙ্গলকর নয়।অনন্তের সাথে সুর মিলিয়ে কান্নাজড়িত কণ্ঠে বর্ষা বলেন, ‘একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, কে বা কারা জানি না ইচ্ছাকৃতভাবে নেগেটিভ কথাবার্তা প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে আমার সিনেমা বাদ দিয়ে আমাদের ব্যক্তিগত স্বার্থে ডাউন করা চেষ্টা করছে। খুব কষ্টই পেলাম ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে না।

আজকে যদি আমরা চলচ্চিত্র না করি, আমার মনে হয় তাহলে আমাদের কিছুই হবে না, আমরা যে চেষ্টা করছি ভালো একটা সিনেমা দিতে। আমি জানি না, মানুষজন কেন মিথ্যা কথা বলে রটাচ্ছে। অনেকেই বলছে, আমরা আমাদের গার্মেন্টসকর্মী এনে সিনেমা দেখাচ্ছি। কীভাবে সম্ভব, মানুষ দেশে গিয়েছে ঈদ করার জন্য, কীভাবে লোক পাব এখন, এটা কী হতে পারে। তিনি আরও বলেন, ‘নেত্রী: দ্য লিডার’ আমরা শুটিং করেছি, হতে পারে, এটা শেষ না করতে পারি, এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না, যদি মানুষ এভাবে আমাদের ছোট করে গায়ের জোরে ছোট করার চেষ্টা করে। আর কিছু বলতে চাই না।

‘দিন: দ্য ডে’ সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories