রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

কসাইয়ের ছদ্মবেশে মাঠে ছিনতাইকারী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১০৪ বার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কসাইয়ের ছদ্মবেশ ধারণ করে ছিনতাইয়ের কৌশল বেছে নিয়েছে একটি চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে তারা কসাইয়ের ছদ্মবেশ ধারণ করে ছিনতাই করছে।শুক্রবার (৯ জুলাই) রাতে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকা থেকে এমনই একটি চক্রের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ছুরি ও একটি ব্লেড উদ্ধার করা হয়।

গ্রেপ্তারতকৃতরা হলো- মো. আবু তাহের (৫২), মো. আনিস (৪০), রাকিব হোসেন (২১), মো. দুলাল খান (২২), মো. আব্দুস সাত্তার (২৪) ও মো. রাকিব (১৯)। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, এরা প্রত্যেকেই চিহ্নিত ছিনতাইকারী। ঈদ উপলক্ষে তারা গরু বেপারীদের টার্গেট করে।  তবে ঈদ ঘনিয়ে আসায় নতুন কৌশল গ্রহণ করেছে। মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতেই তারা কসাইয়ের ছদ্মবেশে ঘুরছিল। কারণ, কসাই ছদ্মবেশে সহজেই ছুরি হাতে চলাফেরা করতে পারে। তিনি বলেন, চক্রটি ৭ নম্বর সেক্টর এলাকায় টার্গেট খুঁজছিল। কিন্তু তাদের গতিবিধি টহল পুলিশের সন্দেহ হলে তাদের থামতে বলে, এরপরেই তারা পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে গ্রেপ্তার এড়াতে আনিস ও রাকিব নিজেদের গায়ে পায়খানা মাখে। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories