মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

অপূর্বকে বিয়ে করেই ছাড়লেন সাবিলা!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৬১ বার

সাবিলা নূর তার বন্ধুদের নিয়ে রাস্তায় আড্ডা মারছিলেন। এ সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অপূর্ব। তাকে দেখেই সাবিলা তার বন্ধুদের নিয়ে সিটি বাজিয়ে উত্ত্যক্ত করা শুরু করলেন!২০২০ সালের নভেম্বরে এমন বিস্ময়কর দৃশ্যের দেখা মেলে ‘এক্সচেঞ্জ’ নাটকে।

নাটকটি তুমুল জনপ্রিয়তা পায় এবং প্রশংসিত হয় বোদ্ধা মহলে। কারণ, পুরুষতান্ত্রিক এই সময়ে নারী নির্যাতনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ ছিলো এই নাটকের প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে এই ঈদে একই রূপে আবারও হাজির হচ্ছেন সাবিলা নূর। এবারও তার বিপরীতে থাকছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। যেখানে দেখা যাবে পথে-ঘাটে উত্ত্যক্ত করার পর অপূর্বকে এবার বিয়ে করেন সাবিলা!এবারও মেজবাহ উদ্দীন সুমনের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে ‘এক্সচেঞ্জ রিটার্ন’ নির্মাণ করলেন রুবেল হাসান।নাটকটি বানানো প্রসঙ্গে রুবেল হাসান বলেন, আর নয় যৌতুক, আর নয় নারী নির্যাতন। নারীদের ভালোবাসুন। পারিবারিক ভায়োলেন্স বন্ধ করুন। মূলত এই দিকটাই এবারের কাজটিতে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।আসছে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হচ্ছে ‘এক্সচেঞ্জ রিটার্ন’ নাটকটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories