এক কেজি আমের দাম পৌনে তিন লাখ টাকা। মূল্যবান এই আম পাহারায় গাছের কাছে রাখা হয়েছে সশস্ত্র রক্ষী। আমের নাম ‘মিয়াজাকি’। একেকটি আমের ওজন প্রায় ৩৫০ গ্রাম। মাত্র দুটি আমের একটি বাক্সের মূল্য দাঁড়ায় প্রায় ৩ লক্ষ টাকা পর্যন্ত।
বিশেষজ্ঞদের মতে এই আম বিশ্বের সবচেয়ে দামি আম। ১৯৭০-১৯৮০ সালের মাঝামাঝি সময়ে মিয়াজাকির ফলন শুরু হয় জাপানে। দেশটিতে এই আম দামি উপহার হিসেবে দেয়া হয়। দেখতে টকটকে লাল রং, মাঝে হালকা বেগুনি আভা। এর তুলনা করা হয় দামি পাথর চুনার সঙ্গে।
এই আমকে প্রথম দেখায় বিশালাকৃতির ডিম ভেবে ভুল করতেও পারেন আপনি। তবে জাপানে এই আমকে ভালোবেসে ‘তাইও-নো-তোমাগো’ অর্থাৎ ‘সূর্য কিরণের ডিম’ বলা হয়ে থাকে।
Leave a Reply