বাংলাদেশ যুব মহিলা লীগ নাটোর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়াম জাতীয় ও দলীয় পতাকাউত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।
নাটোর জেলা যুব মহিলা লীগের সভাপতি আঞ্জুমানারা পপির সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, পৌর মেয়র উমা চৌধুরী জলি কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন যারা দেশের ভালো চান না তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছেন যুব মহিলা লীগকে সুসংগঠিত করার মধ্য দিয়ে সে সব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য জেলা যুব মহিলা লীগের সভাপতি এডভোকেট শাহানা আফরোজ শিল্পী এবং সাধারণ সম্পাদক মেরিনা জামান মীম কে নির্বাচিত করা হয়।
Leave a Reply