সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :

সোমবার পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৭১ বার

সোমবার (৪ জুলাই) পদ্মা সেতু হয়ে সড়ক পথে পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় এটিই তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরে শহর ‍জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধানমন্ত্রীর এ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু উদ্বোধনের পর সোমবার ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী।জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এসময় তিনি পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর অগমন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ চত্ত্বরে শোভাবর্ধন ও মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া পযর্ন্ত সড়কের দুই পাশ পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ব্যক্তিগত সফরকে ঘিরে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে।

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিউটন মোল্লা বলেন, ‘সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন। সেই পদ্মা সেতু হয়ে এই প্রথম প্রধানমন্ত্রী সড়ক পথে টুঙ্গিপাড়ায় আসছেন। এতে জেলা ছাত্রলীগের নেতাকর্মী উচ্ছ্বাসিত ও উদ্বেলিত। সোমবার টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী অভিনন্দন ও স্বাগত জানানো হবে।’গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেছেন, ‘প্রধানমন্ত্রী একান্ত পারিবারিক সফরে টুঙ্গিপাড়ায় আসছেন। তিনি সড়ক পথে আসবেন। এখানে বেশ কিছু সময় পরিবারের সদস্যদের কাছে কাটাবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ উচ্ছ্বাসিত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories