সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :

কাওরানবাজার থেকে সরানো হচ্ছে কাঁচাবাজার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৭৪ বার

পদ্মা সেতু চালু হয়েছে। রাজধানীতে যানবাহনের চাপ বাড়তে পারে। সেজন্য শিগগিরি কাওরান বাজার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কাঁচাবাজার। এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতুর চালুর পর রাজধানীতে যানবাহনের চাপ বাড়তে পারে এ জন্য কাওরান বাজার থেকে কাঁচা মার্কেট দ্রুত সরিয়ে আমিনবাজার কাচপুর বা কেরানীগঞ্জে আশপাশে সম্প্রসারণের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে। আনোয়ারুল ইসলাম বলেন, গাবতলী থেকে কোন বাস রাজধানীতে যাতে না ঢুকে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হেমায়েতপুর হয়ে কেরানীগঞ্জ দিয়ে একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে, যাতে গাড়ি সরাসরি রাজধানীতে না প্রবেশ করে বাইরে দিয়ে চলে যেতে পারে। করোনা নিয়ন্ত্রণে সবাইকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ নির্দেশনা মেনে চলার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories