বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশসহ বিভিন্ন দেশকে সাড়ে ৫ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেক্স
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৯২ বার

বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের জন্য ৫৫ মিলিয়ন টিকা সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র ৮০ মিলিয়ন ভ্যাকসিন দেয়ার কথা বলেছিল, সেখান থেকে সোমবার ৫৫ মিলিয়ন বিতরণের রূপরেখা ঘোষণা করা হল।

হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে যে তথ্য দেয়া হয়েছে, সেখান থেকে জানা গেছে দুইভাবে টিকা পাবে বাংলাদেশ।

প্রথমত এশিয়ার জন্য ১৬ মিলিয়ন ভ্যাকসিন বরাদ্দ করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, পাপুয়া নিউ গিনি, তাইওয়ান, কম্বোডিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ভ্যাকসিন পাবে।

অন্যদিকে আঞ্চলিক অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ করা হবে ১৪ মিলিয়ন ভ্যাকসিন। সেই তালিকায়ও আছে বাংলাদেশ। পলিটিকোর প্রতিবেদন থেকে জানা গেছে, উৎপাদন সংক্রান্ত সমস্যার কারণে অক্সফোর্ডের ভ্যাকসিন দেশগুলোতে আপাতত পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র।চলতি মাসের শুরুতে দেশটি জানিয়েছিল, প্রথম ২৫ মিলিয়ন ভ্যাকসিন দেয়া হবে ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসন থেকে। ভ্যাকসিনগুলো জুনের শেষ দিকে বিতরণের কথা থাকলেও নতুন করে এ বিষয়ে কিছু বলা হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories