শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

ভালুকায় ইট বোঝাই ট্রাকচাপায় আব্দুল হামিদ পাঠান নামে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ভালুকা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১০৪ বার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানার মোড় এলাকায় শুক্রবার রাত ৯টায় ইট বোঝাই ট্রাকচাপায় আব্দুল হামিদ পাঠান (৬৫) নামে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

নিহত আব্দুল হামিদ পাঠান পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের খারুয়ালী এলাকার মৃত জাবেদ আলী পাঠানের ছেলে। তিনি ভালুকা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রাতের খাবার খেয়ে চা খেতে বাড়ি থেকে বের হয়েছিলেন আব্দুল হামিদ পাঠান। চা খা ওয়া শেষে বাড়ি ফিরেছিলেন তিনি। রাত দশটার দিকে ভালুকা থানার মোড়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

খবর পেয়ে ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। তাকে সনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories