মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

সিলেট বিভাগে বন্যায় ২২ জনের প্রাণহানি

সিলেট প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১২৬ বার

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগের প্রতিটি জেলাই কম-বেশি ক্ষতিগ্রস্ত। বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে বিভাগের চার জেলার কয়েক লাখ মানুষ। বানের পানিতে ডুবে এবং ভেসে গিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগের ২২ জন মানুষ প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২২ জুন) বেলা সাড়ে ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায়। 

তিনি জানান, বিভাগে পানির প্রবল স্রোতে পড়ে নারী, পুরুষ ও শিশুসহ ২২ জনের প্রাণহানি হয়েছে। হিমাংশু লাল রায় বলেন, ‌‘সিলেটের জৈন্তাপুরে মা-ছেলের মৃত্যুসহ এ পর্যন্ত বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ১৪ জন, মৌলভীবাজারে তিন ও সুনামগঞ্জে পাঁচ জনের প্রাণহানি হয়েছে।’ এদিকে পাহাড়ি ঢল আর বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট বিভাগ। তার ওপর সিলেট নগরীর অধিকাংশ এলাকায় পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। সুনামগঞ্জের বিভিন্ন এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এছাড়া উজানের পানি নামতে শুরু করায় সুনামগঞ্জসহ বিভিন্ন জেলার নিচু এলাকায় পানি বেড়েছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories