শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পূবাইলে অটোচালককে বাসা থেকে ডেকে রিসোর্টে নিয়ে মারধর স্বেচ্ছাসেবক দলের ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গাজীপুরে ঝুট ব্যবসা দখলে অস্ত্রের মহড়া, সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে আহত রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ টেকসই গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন : এ্যানি চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর ইউটিউবে ‘রাগী’ নায়িকা মুনমুনের রাজত্ব দেশজুড়ে পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে কঠোর নিরাপত্তা : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৯৪ বার

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে সেতুসহ পার্শ্ববর্তী এলাকাগুলোয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার (২০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গমনাগমন ও অবস্থানকালে নিশ্ছিদ্র নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে।পাশাপাশি পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানস্থল এবং পার্শ্ববর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা নিশ্চিতকরণে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories