মহামা’রী করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আজ মঙ্গলবার (২২ জুন) থেকে সকাল ৬টা থেকে রাজধানীগামী সব দূর-পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এ সি’দ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব জনাব খন্দকার এনায়েত উল্যাহ।
খন্দকার এনায়েত উল্লাহ বলেন, কঠোর এই বিধিনিষেধে যে সাতটি জেলা লকডাউনের আওতায় আনা হয়েছে তার যে কোনো একটিকে এড়িয়ে ঢাকা শহরের বাস প্রবেশ করা সম্ভব নয়। সেজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।
একনজরে লকডাউন দেওয়া জেলাগুলি হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।
Leave a Reply