শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২৩ বছর অন্ধকার কারাগারে নুরুল ইসলাম সরকার, অবিলম্ভে মুক্তির দাবী জানান টঙ্গী ও গাজীপুরবাসী আগামীকাল শনিবার মহালয়া উদযাপনের মধ্যদিয়ে শুরু হবে সনাতনীদের দুর্গোৎসবের ক্ষণগণনা কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সেই আলোচিত মাহদীকে সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ স্ত্রীর সঙ্গে ৩৫ বছর আলাদা, যে কারণে বিচ্ছেদ হয়নি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইয়োলো-বিল্ড সি সাপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২১০ বার

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রথমবারের মতো দেখা মিলেছে বিরল প্রজাতির ইয়োলো-বিল্ড সি সাপের। বৃহস্পতিবার (৯ জুন) রাতে এই সাপের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়।বাংলাদেশে যে কয়েকটি প্রজাতির সাপের দেখা মেলে তার মধ্যে এটা একটি সামুদ্রিক সাপ। আর এই প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিষ ধরে ইয়ালো-বিল্ড সি।

এ ব্যাপারে কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু জানান, গত বুধবার সকালে সৈকতের ট্যুরিজম পার্কের সামনে ইয়েলো বিল্ড সি স্নেক সাপটি দেখতে পায় জেলেরা। পরে এটি আবার জোয়ারে গভীর সমুদ্রে ভেসে যায়।তিনি বলেন, এর আগে কখনও আমরা সৈকতে এ ধরনের সাপ দেখতে পাইনি। এই সাপের পেটের রং হলুদ। দেহের উপরিভাগ কালো। কালো দেহে অদ্ভুত হলুদের ছোঁয়া থাকায় সাপটি দেখতে খুবই সুন্দর।ওয়ার্ল্ড ফিসের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি ঢাকাপ্রকাশকে জানান, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটা বিষধর হিসেবে ৪র্থতম। এই সাপ সচরাচর দেখা যায় না।এর আগে গত বছরের জুন মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে এই সাপ দেখা গেছে বলে জানা যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories