শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ অবৈধ পথে মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ‎টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক ‎ ফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

জাপানে থেকে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৮২ বার

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জাপান থেকে এখন আমাদের দেশে আরও বেশি বিনিয়োগ দরকার। দুই দেশের মধ্যকার আমদানি-রপ্তানির পাশাপাশি বিনিয়োগও বাড়াতে হবে।আজ রোববার (৫ জুন) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে জাপান-বাংলাদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) শীর্ষক জরিপের ফলাফল উপস্থাপন শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাপানিরা তাদের জরিপে দেখিয়েছে যে, ৮৫ শতাংশ কোম্পানি দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি চায়। আমরাও আমাদের দিক থেকে গবেষণা করবো। দুই দেশের মধ্যে যেটা উইন উইন (লাভজনক) হয়, আমরা সে রকম সিদ্ধান্ত নেবো।অনুষ্ঠানে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন ঢাকার ডিরেক্টর ইউজি আন্দো তার জরিপের ফলাফল উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, মোট ৩০০টি কোম্পানি তার জরিপে অংশ নিয়েছে। এদের মধ্যে ১৪২টি জাপানি কোম্পানি, যারা বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।অন্যদিকে, জরিপে অংশ নেওয়া বাংলাদেশি কোম্পানি রয়েছে ১৫৫টি, যারা জেবিসিসিআইয়ের সদস্য। এছাড়াও তিনটি বহুজাতিক কোম্পানি জরিপে অংশ নেয় এবং এরাও জেবিসিসিআইয়ের সদস্য। জরিপের ৮৫ শতাংশ কোম্পানি জাপান ও বাংলাদেশের মধ্যে এফটিএ’র আশা করে।এদিকে, জিএসপি সুবিধা বন্ধ হয়ে গেলে ২০ শতাংশ কোম্পানি বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম সরিয়ে ভারত ও অন্যান্য আসিয়ানভুক্ত দেশে নিয়ে যেতে চায় অথবা বাংলাদেশে তাদের উৎপাদনের পরিমাণ কমিয়ে আনতে চায়। কারণ ভারত ও আসিয়ানভুক্ত অনেক দেশের সঙ্গে জাপানের এফটিএ রয়েছে। এর ফলে বাংলাদেশের চেয়ে সেসব দেশে কোম্পানিগুলোর জন্য খরচের পরিমাণ কম হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সম্পাদক তারেক রফি ভুইয়া জুন। এতে এফটিএ বা ইপিএ’র সুফল নিয়ে প্যানেল আলোচনায় অংশ নেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মো. মাহবুবুল হক, জেবিসিসিআইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং সিইও মাসরুর রিয়াজ, জাপান কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকার ভাইস প্রেসিডেন্ট মিউঙ্গো লি, জেবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট মো. শরিফুল আলম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মাহফুজা আখতার প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories