সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪ সরকারি সফরে সিঙ্গাপুর গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে : তথ্যমন্ত্রী বাগেরহাটের মোরেলগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আগামীকাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১ দল টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী ওয়ান ইলেভেনের সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে

সীতাকুণ্ডে বিস্ফোরণ নাশকতা কি না, খতিয়ে দেখা হবে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৮৩ বার

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন, এত বড় একটি ঘটনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এটি (কনটেইনার ডিপোতে বিস্ফোরণ) দুর্ঘটনা নাকি নাশকতা, সেটিও খতিয়ে দেখা হবে।

আজ রবিবার (৫ জুন) বেলা সাড়ে ১১টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) নব-নির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় ও সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।ঘটনা ঘটার পর তদন্তের কথা বলা হয়। আগে কেন মনিটরিং করা হয় না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনা ঘটার আগে কীভাবে খতিয়ে দেখবে? ঘটনা ঘটার আগে খতিয়ে দেখার কোনো সুযোগ আছে কি? সুযোগ নেই।হাছান মাহমুদ বলেন, তাদের সব কম্প্লায়েন্স ছিল কি না সেটি অবশ্যই খতিয়ে দেখা হবে। তারা সব কম্প্লায়েন্স করে প্রতিষ্ঠান পরিচালনা করছিল কি না, সেটি খতিয়ে দেখা হবে।তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন এবং সবাইকে নির্দেশনা দিয়েছেন। আমাদের দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে। তারা ঝাঁপিয়েও পড়েছেন। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছসেবক লীগসহ আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের সহযোগী সংগঠনের অন্য নেতাকর্মীরা সেখানে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের নির্দেশনা দেওয়া আছে, যেখানে রক্ত দেওয়া লাগে, সেখানে রক্ত দেওয়ার জন্য, সার্বিক সহযোগিতার জন্য।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories