সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪ সরকারি সফরে সিঙ্গাপুর গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে : তথ্যমন্ত্রী বাগেরহাটের মোরেলগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আগামীকাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১ দল টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী ওয়ান ইলেভেনের সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে

টঙ্গীতে ছায়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. গ্রাহকের টাকা দিতে অস্বীকৃতি, সমিতির কর্মকর্তা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৯০ বার

টঙ্গীর দত্তপাড়া এলাকায় মেয়াদী জমার সময়সীমা অতিক্রান্তের পরও গ্রাহকদের জমাকৃত ৬৫ লাখ ৫৭ হাজার টাকা ফেরত দিতে অস্বীকার করার অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকদের লিখিত অভিযোগের ভিত্তিতে ছায়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. এর কোষাধক্ষ আলমগীর হোসেন মোল্লাকে গ্রেফতার করে বুধবার জেল হাজতে প্রেরণ করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
আলমগীর হোসেন মোল্লা স্থানীয় দক্ষিন দত্তপাড়া জহির মার্কেট এলাকার মৃত তৈয়ব আলী মোল্লার ছেলে।
ভুক্তভোগি ও থানা সূত্রে জানা যায়, দক্ষিন দত্তপাড়া জহির মার্কেট এলাকায় ঋণ বিতরণ ও নির্দিষ্ট মেয়াদে এককালীন জমা টাকার লভ্যাংশসহ ফেরত প্রদানের নিশ্চয়তা দিয়ে গড়ে তোলেন ছায়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. (রেজি. নং ৩৭৬)। সমিতির সভাপতি ডা. খাইরুল বাশার, সহ সভাপতি মরিয়ম খাতুন, আলমগীর হোসেন মোল্লা, জবেদা খাতুনসহ এ সমিতির হর্তাকর্তা সব একই পরিবারের লোকজন। জমাকৃত টাকা নির্দিষ্ট মেয়াদ ২-৩ বছর পর লভ্যাংশসহ ফেরত দেয়ার নিশ্চয়তা দিয়ে তারা এলাকায় ভুক্তভোগি রিনা বেগম, আব্দুল মালেক, মহিউদ্দিন খান, নাছিমা আক্তার, আ. জলিল, ফয়সাল, রুমা বেগম, মাসুদ, বিনু বেগম, তানজিলা,তাসলিমা, মাসুদ আলম, ফাতেমা আক্তার, হাসিনা বেগম, ছালেহা বেগম, ঝর্না আক্তার ও স্বপ্না আক্তারের কাছ থেকে ৬৫ লাখ ৫৭ হাজার টাকাসহ দুই শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা গ্রহন করেছেন। ২০১৫-১৬ সালের মধ্যে ২% লভ্যাংশের ভিত্তিতে উক্ত টাকা গ্রহন করেন তারা। মেয়াদ অতিক্রান্তের পর গ্রাহকরা তাদের জমাকৃত অর্থ ফেরত চাইলে তারা বিভিন্ন তালবাহানা ও অজুহাত দেখিয়ে গ্রাকদের টাকা আত্মসাৎ করার পায়তারা শুরু করে। গত সোমবার রাতে গ্রাহকরা একত্রিত হয়ে অভিযুক্তদের বসত বাড়িতে গেলে টাকা ফেরত দিবেনা বলে হুমকি-ধামকী দিয়ে তাদের তাড়িয়ে দেয়। উপায়ন্ত না পেয়ে গ্রাহকরা টঙ্গী পূর্ব থানায় যৌথভাবে অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে আলমগীর হোসেন মোল্লাকে গ্রেফতার করতে সক্ষম হলেও তার সহযোগি অন্যরা পালিয়ে যায়।
এ বিষয়ে সমিতির সভাপতি ডা. খাইরুল বাশারের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories