রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

টঙ্গীর আনোয়ার ইস্পাত কারখানায় কাঁচামালের কন্টেইনারে মিলল বিশাল অজগর

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৭৪ বার

কলম্বিয়া থেকে আসা শিপমেন্টের কাঁচামালের কনটেইনার থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে গাজীপুর বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। টঙ্গীর আনোয়ার ইস্পাত কারখানা চত্বরের একটি কনটেইনার থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে বিকেলে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে অজগরটি।

কারখানার ম্যানেজার (এডমিন) মো. মিজানুর রহমান বলেন, কলম্বিয়া থেকে কনটেইনারে আমদানি করা ইস্পাতের কাঁচামাল কারখানায় আসতে প্রায় চার মাস সময় লাগে। কনটেইনার টঙ্গীর আনোয়ার কারখানায় পৌছার পর আনলোড করতে গেলে সাপটি নজরে আসে। এর পর বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটে খবর দিলে তারা সাপটি উদ্ধার করে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, বোয়া কনস্ট্রিক্টর’ জাতের এ সাপটি লম্বায় ৫-৬ ফুট। সাপটির ওজন চার কেজি ও এর বয়স প্রায় সাত মাস। সাপটি তিন-চার মাস না খেয়ে থাকায় বেশ দুর্বল হয়ে পড়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories