রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪ সরকারি সফরে সিঙ্গাপুর গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে : তথ্যমন্ত্রী বাগেরহাটের মোরেলগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আগামীকাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১ দল টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী ওয়ান ইলেভেনের সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে

ছাত্রলীগের হামলার প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১০৫ বার

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের সশস্ত্র হামলার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। টংগী পূর্ব থানা ছাত্রদলের উদ্যোগে রোববার দুপুর ১২ টার দিকে স্থানীয় টঙ্গী বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের আহবায়ক খাইরুল বাশার আকাশের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে গাজীপুর মহানগর ছাত্রদলের সহ-সভাপতি কাজী ফয়েজ, আলী হাসান রনি, টংগী পূর্ব থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামিম সোহানসহ ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের সশস্ত্র হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
টঙ্গী বাজার বাসষ্ট্যান্ড এলাকায় থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে স্টেশন রোড গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে টংগী পূর্ব থানা ছাত্রদলের আহ্বায়ক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামলার তীব্র নিন্দা জানাই এবং সঠিক তদন্তের মাধ্যমে এর সুষ্ঠ বিচার দাবি করছি। পাশাপাশি ছাত্রলীগকে হুশিয়ারি উচ্চারণ করে সারাদেশে সন্ত্রাসী কর্মকান্ড পরিহার করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories