শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীর মহুয়া-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী সমন্বিত ভাবে কাজ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭ বস্তা সার জব্দ, ১০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে হাফেজিয়া মাদ্রাসা’ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বন্যার্তরা নগদ অর্থ ও এাণ সহায়তা পাবেন : এাণ প্রতিমন্ত্রী

সাভার প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২২৭ বার

দুর্যোগ ব্যবস্থাপনা ও এাণ প্রতিমন্ত্রী ডা.মো.এনামুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন জেলায় সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারের পক্ষ থেকে নগদ অর্থ ও এাণ সহায়তা প্রদান করা হবে। বুধবার ( ১৮ মে ) সকালে সাভারের দোসাইদ এলাকার অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজের চারতলা ভবন উদ্ধোধন শেষে তিনি এসব বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় ওইসব জেলার মানুষ দুর্ভোগে পড়েছেন। তাদের কথা সরকার সবসময় ভাবেন। বন্যার্তদের পাশে দেশের সরকার রয়েছে। তিনি বলেন, বন্যার্তদের কষ্ট লাঘবে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারের পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করা হবে। প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল উঠেপড়ে লেগেছে। কিন্তু তাদের স্বপ্ন কোনো দিন পুরণ হবে না। দেশের মানুষ সরকারের পাশে রয়েছে। এ সময় প্রতিমন্ত্রী আশুলিয়ার পাড়াগ্রাম ও মনোহরদি গ্রামের বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে স্থানীয় আওয়ামী লীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, দোসাইদ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন মন্ডল, আশুলিয়া ইউনিয়ন ৩ নং ওযাডের নবনির্বাচিত মেম্বার হারুন আর রসিদ উজ্জল সহ আরও অনেকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories