বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

নড়াইল জেলা আওয়ামী লীগের কমিটিতে মাশরাফি

জেলা প্রতিনিধ, নড়াইল
  • আপলোডের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৭৮ বার

নড়াইল জেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা। রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত প্যাডে নড়াইল জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়।

সংগঠনটির সূত্রে জানা যায়, ৭৫ সদস্যবিশিষ্ট কমিটিতে মাশরাফি বিন মর্তুজা রয়েছেন সদস্যপদে। সদস্য তালিকার চার নম্বরে রয়েছে তার নাম। এছাড়াও উক্ত কমিটিতে মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন রয়েছেন উপদেষ্টা হিসেবে। গত বছরের ৩১ ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। এবার প্রথম জেলা আওয়ামী লীগের কোনো কমিটিতে পদ পেয়েছেন তিনি।এদিকে মাশরাফি বিন মর্তুজা নড়াইল জেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মী ও নড়াইলবাসী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories