শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

গাজীপুর মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩১৮ বার

গাজীপুর মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার (২৭ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পত্রটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে দেখা গেছে।

নতুন কমিটিতে মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে মোঃ মশিউর রহমান সরকার বাবু ও শেখ মোস্তাক আহমেদ কাজলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন, রাজিব হায়দার সাদিম, মঈন মোল্লা, কাজী মোহাম্মদ সাকির, ইমরান সরকার বাবু, সায়মন সরকার, কাজী রাব্বি হাসান শুভ ও ইলিয়াস আহমেদ।

২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন গঠনের পর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদের নাম ঘোষণা করে ওই বছরের ১১ অক্টোবর মাসুদ রানা এরশাদকে সভাপতি ও তৌহিদুল ইসলাম দীপকে সাধারণ সম্পাদক করে গাজীপুর মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছিলেন তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। তার প্রায় ১ বছর পর ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ২০১৬ সালের ৩ নভেম্বর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদকে অব্যাহতি দিয়ে ইকবাল হোসেন পাঠানকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী কমিটি। এরপর ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের জন্য পদ প্রত্যাশী ছাত্র নেতা-কর্মীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সম্মেলনের দীর্ঘ চার বছর পর বুধবার (২৭ এপ্রিল) বিকেলে মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে মহানগর ছাত্রলীগের নতুন এই কমিটি ছাত্র নেতৃবৃন্দ ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories