বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদ বাঁচালেন ইনফান্তিনো

ক্যান্সর আক্রান্ত যুবদল নেতার চিকিৎসায় প্রবাসী কল্যাণ পরিষদের এক লক্ষ টাকা অনুদান

নোয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ১০২ বার

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ক্যান্সার আক্রান্ত আজিজুল হক রাজুকে এক লক্ষ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদ৷

বৃহস্পতিবার (২১ এপ্রিল) কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে রাজুকে এই অর্থ প্রদান করা হয়৷
যুবদল নেতা আজিজুল হক রাজুর হাতে চিকিৎসা সহায়তায় নগদ এক লক্ষ তুলে দেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম৷

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারন সাধারন সম্পাদক এডভোকেট আবদুর রহমান,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল মতিন লিটন, যুগ্ম আহবায়ক শওকত হোসেন সগীর, উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান টিপ,সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোঃ নোমান সহ কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories