শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে: তথ্যমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল হাসানের পক্ষে বামবা ও শিল্পীদের প্রতিবাদ ডিভিডিতে আসছে ফাহমিদা নবীর গানের ভিডিও অ্যালবাম হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ৫২ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় করেছে হাইকমিশন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন গাজীপুরের টঙ্গী অঞ্চলের ৪৩ নং ওয়ার্ডে আগামীর কান্ডারি যুবনেতা নাজমুল হোসেন মন্ডল জমি-সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

কোম্পানীগঞ্জে ইফতার মাহফিলে বিএনপির দু,গ্রুপের সংঘর্ষ

নোয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ১৫২ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের সিনিয়র ফাজিল মাদ্রাসার সামনে একটি নির্মাণাধীন বহুতল ভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদের অনুসারীদের সঙ্গে উপজেলা বিএনপির সদস্য ফখরুল ইসলামের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে তিন আগে উপজেলা বিএনপির বিবদমান দুটি গ্রুপ একই স্থানে ইফতার মাহফিল করার ঘোষণা দেয়। এতে পরিস্থিতি জটিল হয়ে উঠে। পরে জেলা বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে এক সাথে দুই গ্রুপের নেতৃবৃন্দ ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতার মাহফিলে উপজেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম স্টেজে উঠার সময়ে তাঁর অনুসারীরা তাঁর পক্ষে স্লোগান দেয়। এসময় হাসনা মওদুদের অনুসারীরা ফখরুল সমর্থকদের বাধা দেয়। এ নিয়ে দুই গ্রুপের অনুসারীদের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়। এরপর ফখরুল অনুসারী ও হাসনা মওদুদের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একটি ককটেল বিস্ফোরণ, একটি সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। পরে হাসনা মওদুদের অনুসারীরা ইফতার মাহফিল থেকে চলে যায়। ফখরুল অনুসারীদের অংশ গ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক নুর উদ্দিন ফাহাদ বলেন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে কিছু বহিরাগত লোকজন এখানে হট্রগোল করতে চেয়েছিল। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করে আনা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রিপন জানান, অনেক বড় অনুষ্ঠান হয়েছে। তবে দুই গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ তিনি নাকচ করে দেন।
কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে কোন পক্ষই এখন পর্যন্ত থানায় লিখিত কোন অভিযোগ দেয়নি। তিনি বলেন কেউ অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories