শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে: তথ্যমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল হাসানের পক্ষে বামবা ও শিল্পীদের প্রতিবাদ ডিভিডিতে আসছে ফাহমিদা নবীর গানের ভিডিও অ্যালবাম হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ৫২ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় করেছে হাইকমিশন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন গাজীপুরের টঙ্গী অঞ্চলের ৪৩ নং ওয়ার্ডে আগামীর কান্ডারি যুবনেতা নাজমুল হোসেন মন্ডল জমি-সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

যে কারণে ট্যাটু না করার পরামর্শ সামান্থার!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৯০ বার

বেশ কিছুদিন হলো ডিভোর্স হয়েছে ভারতের দক্ষিণী সিনেমার তারকা সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যর। বিবাহিত জীবনের ইতি টেনেছেন দু’জন। কিন্তু সামান্থার শরীরে অন্তত তিনটি ট্যাটু আছে যেগুলো একেবারেই তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর স্মৃতি বিজড়িত। ডিভোর্সের পর এইসব ট্যাটু নিয়ে আছেন মুশকিলে।

সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে জনৈক ভক্ত নাকি সামান্থা রুথকে জিজ্ঞেস করেন,’এর পর কী ধরনের ট্যাটু করানোর কথা ভাবছেন?

এতেই প্রায় চমকে ওঠেন অভিনেত্রী। লেখেন, ‘ওরে বাবা! ট্যাটু? জীবনে এই ভুল আর নয়। যদি ছোট থাকতাম নিজেকে আটকাতাম। ‘

৩টি ট্যাট্রু মধ্যে একটি ট্যাটু ঘাড়ের কাছেই, যাতে লেখা ‘ ইয়ে মায়া চেসভ’। যে তেলেগু ছবির সেটেই দুজনের প্রথম দেখা, এবং প্রেম। সেই ছবির গোটা স্মৃতিটাই যে কাঁধে নিয়ে ঘুরছেন সামান্থা।

দ্বিতীয় ট্যাটু অভিনেত্রীর পাঁজরের হারে। সেখানে খোদাই করা ‘চৈ’, যা তাঁর প্রক্তনের নামের প্রথম অক্ষর।  

আরেকটি ট্যাটু আরওই গহীনে। সে বিষয়ে বেশি কিছু জানাননি সামান্থা। তবে নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণার পর পরই আগে নেট মাধ্যম থেকে তাদেরদুজনের ছবি সরিয়ে ফেলেছেন। শুধু তাই নয়, যতগুলো অনুষ্ঠানে একসঙ্গে গিয়েছিলেন, সেই থেকে শুরু করে বিবাহবার্ষিকী পোস্ট, ক্রিসমাসের ছবি, সব মুছে দেন তিনি! কিন্তু ট্যাটু মুছতে পারেননি নায়িকা। ছাড়াছাড়ি হলেও প্রাক্তনকে এখনও শরীরে নিয়ে ঘুরতে হচ্ছে তার। তাই কখনও ট্যাটু না করার পরামর্শ দেন এই অভিনেত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories