বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে : কাদের গণি চৌধুরী প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা : অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত্রদল সভাপতি রাকিব

ওবায়দুল কাদেরকে কটুক্তি,কবিরহাটের দুই আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের সুপারিশ

নোয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ১২৩ বার

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ তথা কটুক্তি এবং সংগঠন বিরোধী বক্তব্য প্রদান করার দায়ে নোয়াখালীর কবিরহাট উপজেলার দুই আওয়ামী লীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যহতি ও দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারাদেশের জন্য জেলা আওয়ামীলীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরুল আমিন রুমি ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ১৬ এপ্রিল সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জেলা আওয়ামী লীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কের কাছে পাঠানো হয়।
ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ তথা কটুক্তি এবং সংগঠন বিরোধী বক্তব্য প্রদানকারীরা হলো, কবিরহাট উপজেলার ৩ নম্বর ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল মন্নান মুনাফ এবং ৫ নম্বর চাপরাশিরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হানিফ বিএসসি।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি বলেন, গত ১৫ এপ্রিল কবিরহাট উপজেলাধীন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বাসভবনে এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় ৩ নম্বর ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল মন্নান মুনাফ এবং ৫ নম্বর চাপরাশিরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হানিফ বিএসসি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ তথা কটুক্তি এবং সংগঠন বিরোধী বক্তব্য প্রদান করে। এতে জননেতা ওবায়দুল কাদের সাহেবের সম্মানহানীসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। তাই সংগঠন বিরোধী ও কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে তাদেরকে পদ থেকে অব্যহতি ও দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারাদেশ এবং কারণ দর্শানো হয়েছে। পাশাপাশি তাদেরকে দলীয় পদ থেকে অব্যহতি ও দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারাদেশের জন্য জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
জেলা আওয়ামী লীগের সিনিয়ির যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ এবং সংগঠন বিরোধী বক্তব্য প্রদান করায় আবদুল মন্নান মুনাফ ও হানিফ বিএসসিকে দলীয় পদ থেকে অব্যহতির বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তই চুড়ান্ত। আমরা তাদেরকে পদ থেকে অব্যহতি দেওয়ার জন্য উপজেলা আওয়ামী লীগকে নির্দেশ দিয়েছি। কটুক্তিকারীদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য উপজেলা আওয়ামী লীগ আমাদের যে চিঠি দিয়েছেন, সেই চিঠি স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সুপারিশ সহকারে তা আমরা কেন্দ্রে পাঠাবো। এই ক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্তই চুড়ান্ত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories