শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী নারকাটা মাসুদ গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ১৮৭ বার

টঙ্গীর এরশাদনগর এলাকার অস্ত্র, মাদক, ডাকাতি, চাঁদাবাজি ও চুরিসহ ১৫টি মামলার আসামী মাসুদ ওরফে নারকাটা মাসুদ ওরফে ভাগিনা মাসুদকে (৩২) গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
গত রোববার সকালে স্থানীয় বনমালা রেলগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ এরশাদনগর ৭নং ব্লকের বাবুর্চি আশরাফের ছেলে। টঙ্গী পশ্চিম থানার এস.আই শুভ মন্ডল বলেন, চলতি মাসে তার নামে একটি কিশোর গ্যাং এর মামলা দায়ের হলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, মাসুদ বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে থাকেন। তাকে গ্রেফতার করতে অনেকবার অভিযান করা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের ৮ এপ্রিল বিকেলে মাসুদের নেতৃত্বে একদল সন্ত্রাসী আউচপাড়া সফিউদ্দিন সরকার একাডেমি রোড এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম চৌধুরীর বাড়ীতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও ভাংচুর চালায়। এসময় ঘরে থাকা কম্পিউটার ও ইন্টারনেটের মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। তাদের বাধা দেওয়ায় নোমান নামে এক যুবককে কুপিয়ে গুরুতর যখম করে চলে যায় তারা। আহত নোমানকে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, মাসুদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলা চলমান রয়েছে। রবিবার গ্রেফতার করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories