বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে : কাদের গণি চৌধুরী প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা : অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত্রদল সভাপতি রাকিব

আগুনসন্ত্রাস ও জঙ্গি হামলার সঙ্গে জড়িত সবাই অপরাধী : ইনু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১৯৬ বার

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আগুনসন্ত্রাস ও জঙ্গি হামলার অপরাধীদের দমন করা মানে, রাজনৈতিক নির্যাতন না বা বিরোধী দলকে ধ্বংস করা না। আগুনসন্ত্রাস ও জঙ্গি হামলার সঙ্গে জড়িত সবাই অপরাধী। তিনি যে পরিচয়ে থাকুন না কেন, তাকে আইনের আওতায় আসতে হবে। ভিন দেশের কায়দা অনুসরণ করে দেশে কিছু করা যাবে না। 
আজ সোমবার সকালে কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রি কলেজের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপির অনেক নেতাই আগুনসন্ত্রাসের প্রত্যক্ষ নেতৃত্ব দিয়েছেন। বিএনপির অনেক নেতাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জঙ্গি সন্ত্রাসের অপরাধের সঙ্গে জড়িত। মানুষ পোড়ানোর গন্ধ যাঁর যাঁর গায়ে আছে, তাঁদেরকে করাগারে থাকতে হবে।
জাসদনেতা আরও বলেন, ‘মানুষ পোড়ানোর গন্ধ গায়ে রেখে এখন গায়ে আতর মেখে ভোল পাল্টে রাজনীতিতে হালাল হওয়ার অপচেষ্টা বর্তমান সরকার বরদাস্ত করবে না। যার যার দেশের রাজনীতি তার তার। ভিন দেশের কায়দা অনুসরণ করে আর যায় করুক, বাংলাদেশে কিছু করতে পারবে না।’
এ সময় স্থানীয় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, জাসদের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আহম্মদ আলী, প্রচার সম্পাদক কারশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories